ফেনীর ছাগলনাইয়ায় মানারাত হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের অস্ত্রোপচার বিভাগ সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার পর শুক্রবার সন্ধ্যায় এ ব্যবস্থা নেওয়া হয়।
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ফেনীর ফুলগাজী উপজেলায় কান্না করায় নিজের দুই মাস বয়সি সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. সুলতান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। এই অমানবিক ঘটনার পর শিশুটির মা রুনা আক্তারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
দূর থেকে দেখলে মনে হবে ব্রাজিল দেশ। তবে কাছে এসে দেখা যায় পুরো বাড়ির দেয়াল ও বাড়ি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। শিল্পীর রং তুলির আচড়ে ফুটিয়ে তুলেছেন পতাকা, খেলোয়াড়দের প্রদর্শন। বিশ্বকাপ উপলক্ষে সাজানো বিশেষ কোনো প্রদর্শনী। কিন্তু না, এটি কোনো গ্যালারি নয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া
চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা এসএম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় মামলাটি করেন।
দাগনভূঞায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।
রাঙামাটিতে এক ব্রাজিলের সমর্থক সাত লিটার দুধ দিয়ে গোসল করার মাধ্যমে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। বুধবার (১০ জুন) বিকালে শহরের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শরিফপুর গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান সেকুল আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শুরু করা তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ (SODIC-CU) উদ্বোধন করা হয়েছে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইনতিশার হাসনাতের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা শহরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে শহরের বন্দুকভাঙ্গা বালুরচর এলাকায় এই ঘটনা ঘটে।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।