খাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আগামী ১৭ জুন বুধবার সদর ইউনিয়নের লামকু পাড়ায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এতে জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। রোববার (১৪ জুন) জেলার দুর্গম নির্মল চন্দ্র কার্বারীপাড়া এলাকায় দিনব্যাপী এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। খাগড়াছড়ির জনপ্রিয় প্রতিষ্ঠান হোটেল গাইরিংয়ের সহযোগিতায় ইন্টারনাল মেডিসিন ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং দুর্গম পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ‘অস্থায়ী অপারেশন বেস’ (টিওবি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনে সীমান্তবর্তী কেষ্টমনিপাড়া এলাকায় এই ক্যাম্পটি স্থাপন করা হচ্ছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে প্রতিকার না পেয়ে ভুক্তভোগী পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেছে।
চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি গ্রামে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে এক নারীকে মারধরের ঘটনায় মো. শফিকুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার (১৩ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মাতৃমায়া নামে আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যাক্তির পরিচয় জানা না গেলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে মরদেহের পরিচয় সনাক্ত করে।
তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপির সমন্বয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়িতে পৃথক অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে মাসুদুল হক চৌধুরী (মাকসুদুল হক) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।আজ শনিবার দুপুর দেড়টার দিকে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয়