| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, নিহত ১

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম অংশে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

সম্পত্তির লোভে মা কে হত্যাচেষ্টা : ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তির জন্য মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

বিস্তারিত...

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩টি বিদেশী পিস্তল জব্দ করা হয়।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণে নামল সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ১০ নম্বর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম উপাচার্য ড. হানিফ

ন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বিস্তারিত...

উজিরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার নাগরিক সমাজ।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অস্ত্র-মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

লক্ষ্মীপুরে আইনের লোক পরিচয় দিয়ে প্রবাসফেরত রঞ্জু নামে এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে।

বিস্তারিত...

টেঁটা-বল্লমের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটা, বল্লম ও ইট-পাটকেলের কয়েক ঘণ্টা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪