| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটা কমে আসবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিস্তারিত...

মঙ্গলবার থেকে যেসব পাম্পে ‘পাস’ ছাড়া মিলবে না তেল

ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিস্তারিত...

রান্নার কষ্ট দূর করতে সারাদেশে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন দায়িত্ব থাকবে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যশোরের শার্শা উপজেলার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল খনন কর্মসূচি, যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।

বিস্তারিত...

যশোরের পথে প্রধানমন্ত্রী

একদিনের সফরে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিস্তারিত...

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

বিস্তারিত...

গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: জামায়াতকে প্রতিমন্ত্রী

কয়েক দিন ধরে বিরোধী দলের সদস্যদের মধ্যে খুব অস্থিরতা লক্ষ করছেন বলে সংসদে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ‘আমি খোঁজার চেষ্টা করেছি কী কারণে অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি।...গত ১৮ মাস

বিস্তারিত...

যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফর করবেন। এই সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে সরকারপ্রধানের। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

৭ জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, বগুড়ায় একজন, নাটোরে একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিস্তারিত...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে : সেতুমন্ত্রী

আগামী ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে এবং বর্তমানে এ সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিস্তারিত...

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান ও বহুমুখীকরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানামুখী নীতি সহায়তা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা জানান।

বিস্তারিত...

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে আকাশ ঘন কালো হয়ে বিকেলেই সন্ধ্যা নেমে আসে। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।

বিস্তারিত...

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

জাতীয় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করেন।

বিস্তারিত...

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়সংবলিত ১৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ছে, যা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪