বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে মোট ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকারভিত্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজাবস এসব সুপারিশ তুলে ধরেন।
গত বছরের তুলনায় সীমান্তে হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি ও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ফলে একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতা কর্মী ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে।
দেশের সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় সুরক্ষা জোরদারে কোস্ট গার্ডে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবসরপ্রাপ্ত) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় তার সঙ্গে প্রতিনিধি দল ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বৈঠকে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। এ সময় নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে পুনর্ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ আজ শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম, যা বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পারমাণবিক শক্তির ক্লাবে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পথে আরও একধাপ এগোবে বাংলাদেশ।
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে আনা সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এখন রাষ্ট্রপতির সম্মতি পেলেই এটি আইনে পরিণত হবে। দীর্ঘদিন ধরে এ সুবিধার যৌক্তিকতা নিয়ে বিতর্ক ছিল; সে বিবেচনায় বিলটি পাস হওয়াকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের’ (আরএনপিপি) প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোড শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ।
পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন জোরদারে বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। সুন্দরগঞ্জে একসঙ্গে তিনজন- ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)- প্রাণ হারান। ফুলছড়িতে ঘোড়ারগাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিক হোসেন (২২) নিহত হন এবং একটি ঘোড়াও মারা যায়। সাঘাটায় নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার। আমরা বিধিমালা সংশোধন করেছি যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা আর্থিক সহায়তা পায়।’