সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান
তিনি বলেন, আমরা সবাই আজ এখানে দেশ ও জাতির কল্যাণে একত্রিত হয়েছি। আশা করি, সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছে আমরা একটি অত্যন্ত সুন্দর জুলাই সনদ প্রস্তুত করতে পারবো।
বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১৫তম সভায় শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে গতকাল দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের চেয়ে ১ হাজার ৩১৬ কোটি টাকা কম। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইনে পণ্য বিক্রেতাদের জন্য দুঃসংবাদ দিয়েছে সরকার। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) পেশ করা বাজেটে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে। মিটিংয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক চলছে।
দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধের দাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল সাড়ে তিনটায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
নতুন প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে
বিশ্ববাজার থেকে অপরিশোধিত ও পরিশোধিত (ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেন) তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে যে দামেই আমদানি করুক, নির্ধারিত মূল্যের (ট্যারিফ ভ্যালু) ওপর শুল্ক দেয় বিপিসি। জ্বালানি তেলের কেনা দামের ওপর (ইনভয়েস ভ্যালু) আমদানি শুল্ক আদায়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এতে বিপিসির খরচ বেড়ে যাওয়ার কথা। তাই খরচ একই রকম থাকতে আমদানি শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নতুন ছয় ব্যাংক নোটের ছবি হস্তান্তর করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বাস টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২ জুন) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বাস মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ২০টি নির্দেশনা দেওয়া হয়েছে
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সায় নির্ধারণ করা হয়েছে
পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে