| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

ঈদুল আজহায় পুলিশের ছুটি বাতিল, কঠোর অবস্থানে সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (০৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি

বিস্তারিত...

বাজার বিশ্লেষণে দেখা যাবে আমরা স্বস্তির মধ্যে আছি: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজার বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বর্তমানে স্বস্তির মধ্যে আছি। মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

বিস্তারিত...

সরকারি চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি : ইসি

সরকারি যেকোনো পদে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যান্য কাগজপত্রের সঙ্গে এনআইডি বাধ্যতামূলক করার পাশাপাশি জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ইসি। মঙ্গলবার (৩ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।

বিস্তারিত...

৯৯৯-এ ফোন, রেলস্টেশনে সন্তান প্রসবের পর মা-শিশু হাসপাতালে ভর্তি

যশোরের কোতোয়ালী থানাধীন রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসবের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ফোনে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মা ও শিশুকে। মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিস্তারিত...

পুশইন করে ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: কাদের গনি চৌধুরী

কাদের গনি চৌধুরী বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন বহির্ভূতভাবে বাংলাদেশে পুশইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়

বিস্তারিত...

জুলাই সনদে কী থাকবে তা এখনই নির্ধারণ করতে হবে: আলী রিয়াজ

রাজনৈতিক সংস্কারের সম্ভাব্য নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ (৩ জুন) শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশনের বহুল প্রতীক্ষিত বিষয়ভিত্তিক সংলাপ। এই আলোচনার সূচনাবক্তব্যে কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ তৈরি করতে যাচ্ছি, সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না— আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বিস্তারিত...

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা এক ধরনের বৈষম্য : সিপিডি

ড. ফাহমিদা বলেন, শুল্ক যৌক্তিককরণে কিছু কিছু শিল্প চাপে পড়বে। কিন্তু এই পদক্ষেপ দরকার ছিল। তবে কষ্ট অব ডুয়িং বিজনেস কমানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।

বিস্তারিত...

ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত

অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয়েছে ২০২৫-২৬ সালের বাজেটেও। আজ সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থাপিত বাজেটে এ প্রস্তাব করা হয়।

বিস্তারিত...

বিদ্যুতের মূল্য আপাতত বাড়বে না

বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোও পর্যালোচনা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে ১৫-২০ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা এ ঘোষণা দেন। এতে সরকারি চাকরিজীবিদের বেতন বাড়তে পারে ১৫-২০ শতাংশ বলে জানা গেছে।

বিস্তারিত...

২৫৩ বিচারককে বদলি

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে

বিস্তারিত...

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৫-২৬ অর্থবছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ। গত অর্থবছরের বাজেটেও জলবায়ু খাতে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল। সোমবার বাজেট বক্তৃতায় জলবায়ু নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪