শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামীকাল রোববার দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩১ মে) আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ভারী বৃষ্টিপাতের এই সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তিস্তা নদীর পানি। এতে রাজ্যটিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে সিকিম রাজ্যের মাঙন, গ্যালশিং ও সোরেং জেলায়। সিকিমে হিমালয়ের চিতামু হ্রদ থেকে সৃষ্ট নদী তিস্তা। ভারতের সীমানা পেরিয়ে নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি। ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব অবধারিতভাবে বাংলাদেশেও পড়ে।
চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দুইশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা এসেছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে আগে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। শনিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের লোভ, ক্ষমতার মোহ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে তাদের এই দেশের জন্য কাজ করতে হবে।
আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে
র্তমান সভ্যতার ধারায় পৃথিবী টিকে থাকতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে বলেন, ‘আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করবে।’
গভীর নিম্নচাপের কারণে সারা দেশের সাতটি বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রামের কয়েকটি জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়
দেশের তিন জেলা- মৌলভীবাজার, হবিগঞ্জ ও ফেনী সীমান্ত দিয়ে শিশুসহ ৬৪ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া বুধবারে (২৮ মে) কুড়িগ্রামের রৌমারীতে পুশইনে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ও শুক্রবার সকালে বাংলাদেশে পুশইন করা হয় তাদের।
বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতাও কম। তাই বিক্রিও তুলনামূলক কম। এ সময় বাজারে সবজির দামের ঊর্ধ্বগতির আশঙ্কা থাকলেও দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহে ঘাটতি না থাকায় প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়া মুরগির দামও কেজিতে ১০ টাকা কমেছে। পাশাপাশি ডিমের দামও কমেছে। তবে গরুর মাংস ও মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে
ঈদ উপলক্ষ্যে আগামীকাল ৩১ মে থেকে শুরু হচ্ছে বিশেষ ট্রেন যাত্রা। এসময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ সিদ্ধান্ত জানা গেছে