| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:০৬:৪৫:অপরাহ্ন  |  ১৫৫০৭৯৫ বার পঠিত
নাইজেরিয়ায় হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামবাসীরা সেখানে ফিরে এসেছিলেন।

ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। সূত্র: আল জাজিরা

এ ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। সরকারপন্থি একটি মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫৫, এর মধ্যে ছয়জন সেনা সদস্য রয়েছেন।

এদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেক বাসিন্দা আশপাশের জঙ্গলে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে। এ হামলায় ২০টিরও বেশি বাড়ি ও ১০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতি তারা বোর্নো রাজ্যে অভিযান জোরদার করেছে, যাতে বোকো হারাম ও এর ভিন্নমতাবলম্বী গোষ্ঠী পশ্চিম আফ্রিকা প্রদেশে সক্রিয় আইএসআইএল (আইএসআইএস)-এর সহযোগীদের দমন করা যায়।

এএফপি সূত্রে জানা গেছে, এ অঞ্চলটি বোকো হারামের এক কমান্ডার আলি এনগুলদের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনগুলদেই এই হামলার নেতৃত্ব দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪