| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৮:৩০:০২:পূর্বাহ্ন  |  ১৪৩৬৯০৫ বার পঠিত
গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানিয়েছে, গাজা সিটিতে এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা হামাস যোদ্ধারা আটজনকে নিয়ে আসে, যাদের হাত বাঁধা ও চোখে কাপড় বাঁধা ছিল। হামাস জানিয়েছে, এরা গত দুই বছরের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

বিবিসির গাজার প্রতিনিধি রুশদী আবুলউফ জানিয়েছেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনায় গাজার সাধারণ মানুষের মধ্যে ভয় ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুদ্ধ শেষে কিছুটা স্বস্তি ফিরলেও এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব গাজার মানুষকে আবারও উদ্বেগের মধ্যে ফেলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, গত কয়েক সপ্তাহে হামাস অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪