| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের গাজায় হামলা, নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূতের বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১০:০৯:০৪:পূর্বাহ্ন  |  ১৩৬৯৯৪৫ বার পঠিত
ফের গাজায় হামলা, নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূতের বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:গাজায় ফের ইসরায়েলের হামলার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরও ইসরায়েল ও হামাস উভয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।

তবে যুদ্ধবিরতির প্রথম দিক থেকেই বারবার সহিংসতার ঘটনা ঘটায়, এই চুক্তি টিকিয়ে রাখা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র দুই পক্ষের ওপর কতটা চাপ ধরে রাখতে এবং সংঘাতের অবসানে গতি আনতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪