| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিককে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১১:২৬:৩৪:পূর্বাহ্ন  |  ১৪০৭০৯৮ বার পঠিত
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিককে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরোধীদলীয় রাজনীতিক লাসান্থা বিক্রমাসেকারাকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ৩৮ বছর বয়সী ওই রাজনীতিক দেশটির উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। এবারই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুর্বৃত্তের গুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানায়। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করার সময় এক বন্দুকধারী সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। গুলিতে ওই নেতা ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হননি। গুলি চালানোর পরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। 

শ্রীলঙ্কার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণ এখনও পরিষ্কার নয়। খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য ছিলেন বিক্রমাসেকারা। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এই দলটির সঙ্গে দেশটির ক্ষমতাসীন দলের তীব্র দ্বন্দ্ব চলছে। চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর এসব অপরাধের বেশির ভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে।

রিপোর্টার্স২৪/টিআই/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪