| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা

ঘাতক লিমন মিয়ার দাবি,লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১২:১০:৫৯:অপরাহ্ন  |  ১২৮৫২৯৬ বার পঠিত
ঘাতক লিমন মিয়ার দাবি,লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: ‘বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসী তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসীর প্রেমে তিনি অন্ধ। কিন্তু ফোন করলেও লুসী তার ফোন ধরে না। লুসী ফোন না ধরলে সে পাগল প্রায় হয়ে যায়।’ 

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যার  ঘটনায় এমনই দাবি করেছে ঘাতক লিমন মিয়া।  বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া পুলিশের সামনে সাংবাদিকদের কাছে এই  ভাবেই  দাবি করে। 

এদিকে আটক লিমন মিয়ার (৩৫) বিরুদ্ধে সাতদিন আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হামলায় আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪)। পরিবারের নিরাপত্তার স্বার্থে সিলেটের জালালাবাদ থানায় জিডিটি করেছিলেন তিনি। তবে ওই জিডির তদন্ত এখনো শুরু হয়নি।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপস্থিতিতে ঘাতক লিমন মিয়া সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। 

ঘাতক লিমন মিয়া জানায়, ‘বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসী তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসীর প্রেমে তিনি অন্ধ। কিন্তু ফোন করলেও লুসী তার ফোন ধরে না। লুসী ফোন না ধরলে সে পাগল প্রায় হয়ে যায়। এ কারণে লুসীর সাথে দেখা করতেই সে রাজশাহীর বাসায় আসে। এসেই লুসীর হাতে বাদাম ও পপকর্ণ তুলে দেয়। প্রাথমিক কথাবার্তার পর ঘাতক লিমন মিয়া, বিচারকের স্ত্রী লুসীকে নিয়ে টি-বাধে যাওয়ার জন্য চাপাচাপি করে। এক পর্যায়ে লুসীর ছেলে এসে তাকে আঘাত করে। এসময় সেও লুসীর ছেলেকে আঘাত করে। এর পর কি হয়েছে, তা আর বলতে পারবে না বলে দাবি করেছে ঘাতক লিমন মিয়া। এই ঘটনার জন্য ঘাতক লিমন মিয়া সরকার ও দেশবাসীর কাছে বিচার দাবিও করেছে।’

জানা গেছে, গত ৬ নভেম্বর করা জিডিতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী উল্লেখ করেছেন, ‘কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ায় লিমনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে লিমন প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি তা করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানারকম হুমকি-ধমকি দিচ্ছে।’

জিডিতে বলা হয়, ‘সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। লিমন যে কোন সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধন করিতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ অবস্থায় ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জিডি করা একান্ত প্রয়োজন।’

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, ‘জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয়। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি। তবে এখনও তদন্তের অনুমতি পাইনি। তাই জিডির তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি।’

ওসি আরও জানান, বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত। তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই সিলেটে মেয়ের কাছে ছিলেন তাসমিন নাহার লুসী। সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করেছিলেন।

বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে। ঘাতক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ভবানীগঞ্জ গ্রামে। তার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, লিমন এই পরিবারের পূর্বপরিচিত। বিচারকের নিহত ছেলে সুমন রাজশাহী গভ: ল্যাবরেটরি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।

বিচারক আব্দুর রহমান রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি ১০তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটেই লিমনের হাতে খুন হয় বিচারকের নবম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন। আহত হন তার মা তাসমিন নাহার লুসী। হামলাকারী লিমন মিয়াও আহত হয়ে এখন হাসপাতালে। 

স্পার্ক ভিউ ভবনের দারোয়ান মেসের আলী জানান, লিমন মিয়াকে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি তাকে ভেতরে ঢুকতে দেন। তবে তার আগে খাতায় তার নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। হাতে একটি ব্যাগ নিয়ে দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে, ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪