| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইংলিশদের গুঁড়িয়ে ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার জয়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:০০:৫২:পূর্বাহ্ন  |  ৪৫৭৭৬৮ বার পঠিত
ইংলিশদের গুঁড়িয়ে ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার জয়

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: পার্থে হারার পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জয় নিয়েই অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ইতিহাসে এমন দৃশ্য বিরল ১৯৩৬-৩৭ অ্যাশেজে প্রথম দুই ম্যাচ জিতেও ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ হারেছিল।

রোববার (৭ ডিসেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে। ইনিংস বাঁচাতে ৪৩ রানের প্রয়োজন ছিল। লজ্জা এড়াতে আগ্রাসী ব্যাটিং ছেড়ে ‘দেখেশুনে’ ব্যাটিং বেছে নেন ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম সেশনে অপরাজিত থাকা বেন স্টোকস ও জ্যাক উইলস ১৯৩ রান যোগ করেন। স্টোকস ১৪৮ বল খেলে ৫০ রানে অপরাজিত থাকলেও মাইকেল নেসারের শিকার হন পরে। জ্যাকস ৯২ বল খেলে ৪১ রানে আউট হন, স্মিথের হাতে দুর্দান্ত ক্যাচে তার ইনিংস ভাঙে।

শেষ তিন উইকেট দ্রুত পড়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৪১ রানে শেষ হয়। নেসার ১৬.২ ওভারে ৫ উইকেট নেন। স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট শিকার করেন।

টার্গেটে নামা মাত্র ৬৫ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া দ্রুত জয় নিশ্চিত করে। অ্যাটকিনসনের দুই ওভারে শুরুতে দুই উইকেট নেওয়ার পর অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র ৯ বল খেলে দ্রুত রান করেন। শেষ পর্যন্ত অজিরা ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করে জিতে যায়। স্টিভ স্মিথ ২৩ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক, ইনিংসে ৬ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রান করে। অস্ট্রেলিয়া এখন ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করতে এক ধাপ এগিয়েছে। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪