| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১১:০৮:৩০:পূর্বাহ্ন  |  78717 বার পঠিত
এবার সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। 

এ সময় ‘সাকিব হত্যার বিচার চেয়ে তারা নানারকম স্লোগান রদয়। অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঘোষণা দেওয়ায় তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসাথে কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪