| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:০৭:০৯:অপরাহ্ন  |  ৬৬৩৬৮০ বার পঠিত
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠতে হলে আজ বাংলাদেশ দলকে জয় ছাড়া কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ইতিমধ্যে অর্ধেক কাজ সেরে ফেলেছে। নিয়ন্ত্রিত বোলিংয়ে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ড ২০০ রানও ছুঁতে পারেনি।

বুলাওয়েতে ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ডিউই লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ১৮ রানে হেরেছিল। একই মাঠে ২০ জানুয়ারি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দু’দলের পয়েন্ট ১। যেখানে বাংলাদেশের নেট রানরেট -০.৬২১, আর যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। আজ যুক্তরাষ্ট্রকে হারালে ৩ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠবে বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগে ব্যাটিং করা যুক্তরাষ্ট্র ২.৫ ওভারে ২ উইকেটে ৬ রান করে বিপর্যয়ে পড়ে। টপ অর্ডারের দুই ব্যাটার অমরিন্দর গিল ও অর্জুন মহেশ দুজনেই ১ রান করে আউট হন।

তৃতীয় উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়ে ওঠে উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গের। ১৮তম ওভারের পঞ্চম বলে সাহিলকে (৩৫) ফেরান শাহরিয়ার আহমেদ এবং জুটি ভাঙে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। একপর্যায়ে ৩৯.৪ ওভারে তারা ৭ উইকেটে ১২৮ রান করে। ১৫০ রানে অলআউট হওয়ার শঙ্কা যখন বাড়ছিল, তখন আদনিত ঝাম্ব ও আদিত কাপ্পা প্রতিরোধ গড়েন। ঝাম্ব-কাপ্পা অষ্টম উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়ে দেন।

তবে পুরো ৫০ ওভার ব্যাটিং করেও যুক্তরাষ্ট্র ২০০ রানের মাইলফলক ছুঁতে পারেনি। সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৯৯ রান। ইনিংসের সর্বোচ্চ ৬৮ রান অপরাজিত ছিলেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৪১ রান খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।

ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ সুপার সিক্সে উঠবে। তখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দলের পয়েন্ট ২ হলেও নেট রানরেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নেবে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪