| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:১৮:৩৫:অপরাহ্ন  |  ৬৬৩৭১১ বার পঠিত
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া প্রতিবেদক: ফিক্সিংয়ের অভিযোগের মুখে স্বেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোখলেসুর রহমান শামীম। আজ (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

সাম্প্রতিক সময়ে দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিকের প্রতিবেদনে শামীম ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলা হয়। অভিযোগটি প্রকাশের পর তদন্তের স্বার্থে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ফেসবুক পোস্টে শামীম লেখেন,সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন,এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।

তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শামীম আরও বলেন,আমি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি এবং থাকব।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪