স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর শেষে চর্চিত সমাপনী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের সর্বোত্তম পারফরম্যান্স দেখিয়েছেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম, যিনি একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেটধারী হিসেবে বিভিন্ন পুরস্কার ও পুরষ্কার অর্থ লাভ করেছেন।
ফাইনালে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহীর ঘরে গিয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে ম্যাচসারের খেতাব জিতেছেন রাজশাহীর ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। স্মারক এবং ম্যাচসেরার সঙ্গে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টজুড়ে ব্যতিক্রমী বোলিং করে এক আসরে সর্বাধিক ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। সর্বোচ্চ উইকেটধারীর পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে অতিরিক্ত পুরস্কার ও সম্মাননা পান—সব মিলিয়ে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।
রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস দুর্দান্ত ফিল্ডিং করে মোট ১০টি ক্যাচ ধরার কৃতিত্ব দেখান। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারন ফিল্ডিংয়ের স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা ফিল্ডার ও পান ৩ লাখ টাকা।
উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল, তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।
শেষ পর্যন্ত বিপিএল-১২ দলগত সাফল্য, ব্যক্তিগত রেকর্ড ও প্রাইজমানি—সবকিছু মিলিয়ে আসরটি দর্শকপ্রিয় ও উত্তেজনায় পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উল্লাসের মাঝে শীর্ষ খেলোয়াড়দের পারফরম্যান্সও ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে।
রিপোর্টার্স২৪/বাবি