রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।
ডিএমপি সূত্র জানায়, লালবাগ, ডেমরা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানা পুলিশ নিজ নিজ এলাকায় অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।
থানাভিত্তিক তথ্যে জানা গেছে, লালবাগ থানা থেকে একজন, ডেমরা থানা থেকে দুইজন, মোহাম্মদপুর থানা থেকে একজন, খিলগাঁও থানা থেকে দুইজন, বাড্ডা থানা থেকে একজন, পল্টন থানা থেকে একজন, চকবাজার থানা থেকে একজন, যাত্রাবাড়ী থানা থেকে একজন এবং কদমতলী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- লালবাগের মো. আরিফ (২৬); ডেমরার মো. মনির হোসেন (৫২) ও মো. ইমন আলী (৩০); মোহাম্মদপুরের মো. মারুফ (২০); খিলগাঁওয়ের মো. লোকমান হেকিম (২৫) ও মো. রুবেল (২৬); বাড্ডার বাবুল হোসেন (৪২); পল্টনের বাবলু মিয়া (৫১); চকবাজারের মো. সাজ্জাত (২৩); যাত্রাবাড়ীর মো. সাইমন ওরফে সাইমুন মিয়া (১৯) এবং কদমতলীর মো. আনিসুর রহমান রনি (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা