| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে সোনার দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১২:৩৬:২৩:অপরাহ্ন  |  ৬৭৯১৮৬ বার পঠিত
২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে সোনার দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: এক দফা কমানোর পর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই একই পরিমাণ টাকা বাড়িয়ে আবার নতুন দর ঘোষণা করা হলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪