| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ আবারও বাড়লো স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১২:৩৭:০৯:অপরাহ্ন  |  ৬৬৭৫৬৫ বার পঠিত
আজ আবারও বাড়লো স্বর্ণের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে মাত্র দুই দিন আগেই স্বর্ণের দাম কমানোর পর আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত নতুন মূল্যে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের মূল্যের চেয়ে ২ হাজার ২১৬ টাকা বেশি। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের জন্য ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে চাইলে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই মূল্য সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়েছিল, কিন্তু স্থানীয় বাজারের অস্থিতিশীলতার কারণে সেই স্বস্তি স্থায়ী হয়নি। চলতি বছর বাজুস মোট ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে; এর মধ্যে ১৮ বার দাম বৃদ্ধি এবং ১০ বার কমানো হয়েছে।

তবে রুপার বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের রুপা আগের মতো ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৯০৭ টাকায় অপরিবর্তিত।

জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় সরবরাহের ঘাটতির কারণে দেশের বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা প্রয়োজন হচ্ছে। বিশেষ করে বিয়ের মৌসুমে স্বর্ণের এই চড়া দাম মধ্যবিত্ত পরিবারের বাজেটকে প্রভাবিত করছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ভিত্তিতে সামনের দিনগুলোতে স্বর্ণের দাম আরও পরিবর্তিত হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪