| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২২:০০:০১:অপরাহ্ন  |  ৬৫৯২০৭ বার পঠিত
আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার: বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে উদ্বৃত্ত আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছে এসব ডলার ১২২ দশমিক ৩০ টাকায় ক্রয় করা হয়েছে। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাত মাস ও নয় দিনে বাংলাদেশ ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার কিনল। ডলার আসে রপ্তানি আয়, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা, বিদেশ থেকে ফেরত দেশি-বিদেশি নাগরিক ও বৈদেশিক ঋণের মাধ্যমে।

ব্যাংকগুলো উদ্যোক্তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানি, খাদ্য ও জ্বালানি, কাঁচামাল, বিদেশে সফর, শিক্ষা-চিকিৎসা সেবা, কনসালটেন্সি ফি, বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধসহ বিভিন্ন কাজে ব্যবহার করে।

সম্প্রতি আমদানি ব্যয় কমার কারণে ডলারের চাহিদা কমে আসায় অবিক্রিত ডলার বেড়েছে। এতে টাকার মান কমে যাওয়ার ঝুঁকি থাকায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। এতে রপ্তানিকারক ও প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।

এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বর্তমানে দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ওপর রয়েছে। 

২০২৪ সালের আগে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার বিক্রি করত। গত তিন অর্থবছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে।

এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬ বিলিয়ন, ২০২২-২৩ অর্থবছরে ১৩ দশমিক ৫ বিলিয়ন এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। ২০২৪ সালের আগস্টের পর পরিস্থিতি পরিবর্তিত হয়ে বাংলাদেশ ব্যাংক এখন উদ্বৃত্ত ডলার কিনছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪