| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৬:৫১:০৫:অপরাহ্ন  |  ৬৪৩৬৩০ বার পঠিত
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাসে দেশের ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, রমজানে ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত, আর অফিস খোলা থাকবে সকাল ৯:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রতি দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই সময়ও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

সাধারণত ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। রমজান শেষ হওয়ার পর অফিস ও লেনদেনের সময়সূচি আগের মতো ফিরে আসবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪