| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবুর হালি ১০০ টাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২২:১৪:২০:অপরাহ্ন  |  ৫৯৪১৬৪ বার পঠিত
লেবুর হালি ১০০ টাকা

স্টাফ রিপোর্টার: রমজান শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। এরই মধ্যে রাজধানীর বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে ছোট আকারের লেবুর হালি ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কোথাও কোথাও ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহ আগেও রাজধানীর বাজারে লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ টাকায়। এখন সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় আকারের লেবুর ক্ষেত্রে দরদাম করে ১০০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।

রোববার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা ও রামপুরা হাজিপাড়া বউবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই ১০০ টাকা হালি দরে লেবু বিক্রি হচ্ছে। কিছু ভ্রাম্যমাণ বিক্রেতা ৬০ টাকায় ছোট লেবু বিক্রি করলেও আকারে সেগুলো তুলনামূলক ছোট। অনেক ক্রেতাকেই চড়া দামের কারণে দর-কষাকষি করতে দেখা গেছে।

বিক্রেতাদের দাবি, রমজানকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। ইফতারে লেবুর শরবত জনপ্রিয় হওয়ায় এ সময় পণ্যটির চাহিদা বৃদ্ধি পায়। কিছু চাষি বেশি দামের আশায় বাজারে সরবরাহ কমাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। পাইকারি পর্যায়েও লেবু সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

যদিও বাজারে লেবুর সরবরাহে দৃশ্যমান সংকট নেই, তবুও বাড়তি দামে নিম্নআয়ের ক্রেতাদের মধ্যে চাপ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, রমজান শুরু হলে দাম আরও বাড়তে পারে এবং নতুন রেকর্ড গড়তে পারে লেবুর বাজার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪