| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেনে নিন সর্বশেষ ব্যাগেজ রুলস

বিদেশ থেকে কী কী পণ্য শুল্ক দিয়ে আনা যাবে?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১১:৫৮:২৭:পূর্বাহ্ন  |  ৫৮৭৯৫৬ বার পঠিত
বিদেশ থেকে কী কী পণ্য শুল্ক দিয়ে আনা যাবে?

রিপোর্টার্স২৪ ডেস্ক:  বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেকেই পরিবারের জন্য উপহার বা গৃহস্থালি সামগ্রী নিয়ে আসেন। লাগেজ সীমাবদ্ধতা থাকলেও সরকার নির্ধারিত ব্যাগেজ রুলস অনুযায়ী নির্দিষ্ট শুল্ক-কর পরিশোধ করে বড় পণ্যও আনা যায়। এ ক্ষেত্রে কোনো ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন হয় না।

বর্তমানে ১১ ধরনের পণ্য শুল্ক দিয়ে আনার সুযোগ রয়েছে। নিচে সেগুলোর হালনাগাদ বিবরণ দেওয়া হলো- 

টেলিভিশন:

৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা, এলসিডি, টিএফটি টিভি বিনা শুল্কে আনা যাবে। 

এর বেশি হলে শুল্ক দিতে হবে-

৩০–৩৬ ইঞ্চি: ১০,০০০ টাকা, ৩৭–৪২ ইঞ্চি: ২০,০০০ টাকা, ৪৩–৪৬ ইঞ্চি: ৩০,০০০ টাকা, ৪৭–৫২ ইঞ্চি: ৫০,০০০ টাকা, ৫৩–৬৫ ইঞ্চি: ৭০,০০০ টাকা, ৬৫ ইঞ্চির বেশি: ৯০,০০০ টাকা।

মিউজিক সিস্টেম / হোম থিয়েটার:

চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসহ হোম থিয়েটার (সিডি, ভিসিডি, ডিভিডি, ব্লু-রে সেটসহ) আনতে ৮,০০০ টাকা শুল্ক দিতে হবে।

রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার:

রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার আনতে শুল্ক ৫,০০০ টাকা।

এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার:

উইন্ডো টাইপ এসি: ৭,০০০ টাকা, স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউ পর্যন্ত): ১৫,০০০ টাকা, স্প্লিট টাইপ (১৮,০০০ বিটিইউর বেশি): ২০,০০০ টাকা।

ডিশ অ্যানটেনা:

শুল্ক: ৭,০০০ টাকা।

স্বর্ণবার:

বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আনা যাবে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য শুল্ক ৫,০০০ টাকা।

রৌপ্যবার:

বছরে একবার সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের একটি রূপার বার আনা যাবে। প্রতি ভরি রূপার জন্য শুল্ক ৬ টাকা।

ডিএসএলআর ও অন্যান্য ক্যামেরা:

ডিএসএলআর, মিররলেস, ইন্টারচেঞ্জেবল লেন্স, ভিডিও ক্যামেরা ইত্যাদি আনতে শুল্ক ১৫,০০০ টাকা।

ঝাড়বাতি:

প্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা করে শুল্ক দিতে হবে।

ওয়াশিং মেশিন / ডিশওয়াশার / ক্লথ ড্রায়ার:

শুল্ক: ৩,০০০ টাকা।

এয়ারগান:

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এয়ারগান আনা যাবে। প্রতি এয়ারগানের জন্য শুল্ক ৫,০০০ টাকা।

ব্যাগেজ রুলসের এই সুবিধা প্রবাসীদের জন্য বড় গৃহস্থালি পণ্য দেশে আনার ক্ষেত্রে সহজ সুযোগ তৈরি করেছে। তবে নির্ধারিত শুল্ক–কর পরিশোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্ত পূরণ করেই এসব পণ্য দেশে আনতে হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪