| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৪:৪৮:১২:অপরাহ্ন  |  ৩৪২ বার পঠিত
বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

বুধবার (১৩ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনার দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী এই কমিশন বোর্ডের পরবর্তী পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করবে।

এর আগে গত ৬ অক্টোবর বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে পরবর্তীতে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের প্রেক্ষাপটে বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

বর্তমানে বিসিবি ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪