| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০০:৩৭:১২:পূর্বাহ্ন  |  ৪২৭০ বার পঠিত
বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোর্ড রুমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে একই দিন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী, ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে বিসিবি কার্যালয়ের দ্বিতীয় তলায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ২১ ও ২২ মে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এ ছাড়া সরাসরি উপস্থিত হতে না পারা ভোটারদের জন্য পোস্টাল ও ই-ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে। এজন্য ২৫ মে রাত ১২টার মধ্যে নির্ধারিত ই-মেইলে ([email protected]) আবেদন করতে হবে। ১ থেকে ৬ জুনের মধ্যে পোস্টাল বা ই-ব্যালট পাঠানো হবে এবং পূরণ করা ব্যালট ৭ জুন দুপুর ১টার মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ে পৌঁছাতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪