| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১২:০৭:৩৬:অপরাহ্ন  |  ১১১১ বার পঠিত
চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

স্পোর্টস ডেস্ক: চোটের মধ্যে থাকা নেইমার-কে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনো অনুতাপ নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বরং তিনি স্পষ্ট করেছেন, বিশ্বকাপ পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছিল, নেইমারের চোট তুলনামূলকভাবে মৃদু। সেই তথ্যের ভিত্তিতেই তাকে দলে রাখেন আনচেলত্তি। তবে পরবর্তীতে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে ভিন্ন চিত্র। সেখানে দেখা যায়, নেইমারের মাংসপেশীর চোট গ্রেড-টু পর্যায়ের, যার কারণে তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

এর ফলে বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না। এমনকি আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এই পরিস্থিতিতেও সিদ্ধান্ত বদলের কোনো ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ। বরং তিনি রসিকতা করে বলেন, “আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি গাড়ি হতেন।” অর্থাৎ, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর নতুন করে ‘যদি-তবে’ আলোচনা অর্থহীন বলে ইঙ্গিত দেন তিনি।

আনচেলত্তির মতে, ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নির্বাচিত হওয়ার পর নেইমারের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তিনি আরও জানান, দলীয় পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ফরোয়ার্ডের।

কোচের ভাষায়, আমরা আশা করছি সে প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠবে। যদি না হয়, তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন নেই।

ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে ১৮ জুন হাইতি এবং ২৩ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে দলটি। কোচের আশা, গ্রুপ পর্বের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারবেন নেইমার।

আনচেলত্তি আরও বলেন, নেইমারের সঙ্গে তার ভূমিকা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তিনি ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন।

সব মিলিয়ে চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও ব্রাজিল কোচের বিশ্বাস, বিশ্বকাপে নেইমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪