| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১১:২৯:৪৯:পূর্বাহ্ন  |  ২৭৮৪ বার পঠিত
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ল জার্মানি। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে এই কীর্তি গড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ম্যাচে কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা এখন ২৩৯, যা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (২৩৮ গোল) চেয়ে একটি বেশি।

বিশ্বকাপের মঞ্চে জার্মানির ধারাবাহিকতা বরাবরই অনন্য। ১৯৫০ সালের আসর বাদে প্রতিটি বিশ্বকাপেই অংশ নেওয়া দলটি ১৯৫৪ সালের আসরে সর্বোচ্চ ২৫ গোল করে শিরোপা জিতেছিল। 

অবশ্য ২০১৮ বিশ্বকাপে মাত্র দুই গোল করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার চরম বিপর্যয়ও দেখতে হয়েছিল তাদের। এখন পর্যন্ত বিশ্বকাপে ২৩৯টি গোল করার বিপরীতে জার্মানি হজম করেছে ১৩১টি গোল।

যার ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে +১০৮। এই তালিকায় জার্মানির পরেই রয়েছে ব্রাজিল (২৩৮ গোল) ও আর্জেন্টিনা (১৫২ গোল)।

জার্মানির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ধরে রেখেছেন মিরোস্লাভ ক্লোসা, যিনি ১৬ গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও বটে। এছাড়া গার্ড মুলার ১৪ গোল, ইয়ুর্গেন ক্লিন্সমান ১১ গোল এবং থমাস মুলার ১০ গোল করেছেন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪