| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাউন্টি অভিষেকে ৯ উইকেট হাসান মাহমুদের

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৪:১৫:১৩:পূর্বাহ্ন  |  ২৪৯৬ বার পঠিত
কাউন্টি অভিষেকে ৯ উইকেট হাসান মাহমুদের

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকেই দারুণ ছাপ রাখলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে প্রথম ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে কেন্ট প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে ৮ বলে ৬ রান করেন হাসান মাহমুদ।

বল হাতে এরপরই শুরু হয় তার বিধ্বংসী স্পেল। ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ধারাবাহিক আঘাত হেনে অস্ট্রেলিয়ার মার্কাস হ্যারিস, লিয়াম লিভিংস্টোন ও জোসেফ মুরসকে ফেরান তিনি। তার ৩ উইকেটের দাপটে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ল্যাঙ্কাশায়ার।

প্রথম ইনিংসে ৯১ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪২৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কেন্ট। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আবারও চাপে পড়ে ল্যাঙ্কাশায়ার।

দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর হয়ে ওঠেন হাসান মাহমুদ। ১৬ ওভারে ৪টি মেডেনসহ ৬৯ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। একের পর এক ব্যাটারকে ফেরিয়ে প্রতিপক্ষের প্রতিরোধ গুঁড়িয়ে দেন তিনি।

তার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪০ রানের বড় জয় পায় কেন্ট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন হাসান মাহমুদ, যা তার ফার্স্ট-ক্লাস ক্যারিয়ারের সেরা বোলিং হিসেবে বিবেচিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪