| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৩:৪৫:০৯:পূর্বাহ্ন  |  ১২৬৮ বার পঠিত
গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে শুরু থেকেই নক্ষত্র হয়ে জ্বলছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর সেই আলোতেই টুর্নামেন্টের সামনের দিকে এগিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা, নিশ্চিত করেছে শেষ ৩২ এ খেলা। আর এই দুই ম্যাচেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি, গোল করে জিতিয়েছেন দলকে। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই ৫ গোল করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর আজ অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। সব মিলিয়ে ২ ম্যাচেই ৫ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে সবার শীর্ষে অবস্থান করছেন এই ফরোয়ার্ড। তাঁর এই অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন মেসি। সেই ধারবাহিকতা ধরে রেখে আজ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই আসে তাঁর পা থেকে। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল করার পর ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে) কাউন্টার অ্যাটাক থেকে অস্ট্রিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি।

এই জোড়া গোলের মাধ্যমে কিলিয়ান এমবাপে (২ গোল), হ্যারি কেন (২ গোল) এবং আর্লিং হালান্ডদের (২ গোল) পেছনে ফেলে গোলদাতার তালিকায় বেশ ব্যবধানে এগিয়ে গেলেন মেসি। ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে শীর্ষে থাকার পাশাপাশি জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) টপকে বর্তমানে ১৮ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪