স্পের্টস ডেস্ক: ফিলাডেলফিয়াতে বৃষ্টি নেমেছে। অনেক সমর্থকই এখন বৃষ্টি থেকে বাঁচতে বর্ষাতি পরে নিয়েছেন। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে।
মনে রাখতে হবে, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা ৩০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে এবং দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
এর আগে, খেলার ১৪ মিনিটে ইরাকের বিপক্ষে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠান এমবাপ্পে। বলটি এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে ঢুকল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না।
অসাধারণ এক গোল! এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। যে গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে স্পর্শ করলেন রোনালদো নাজারিওকে। এমবাপ্পের ওপরে আছেন ক্লোসা (১৬) ও মেসি (১৮)।
রিপোর্টার্স২৪/ধ্রুব