| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কারণে আজ ঢাবিতে দেখানো হবে না আর্জেন্টিনার খেলা

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ২১:২৪:১০:অপরাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
যে কারণে আজ ঢাবিতে দেখানো হবে না আর্জেন্টিনার খেলা

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল বুধবার থেকে পুনরায় পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ বলেন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের আয়োজন স্থগিত করতে হয়েছে।

আবহাওয়া অনুকূলে এলে আগামীকাল থেকেই আবারও বড়পর্দায় খেলা দেখার আয়োজন শুরু হবে। অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪