| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ১২:২২:১৯:অপরাহ্ন  |  ১০৪৯৪ বার পঠিত
পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি
ছবির ক্যাপশন: আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এমন একটা গুঞ্জন রয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে তার কাছে গুরুত্ব পায়নি এই অভিযোগ।

আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এসব দাবি সামাজিক যোগাযোগমাধ্যমের।

স্কালোনি বলেন, ‘১৯৮৬ সালেও বলা হয়েছিল আর্জেন্টিনা নাকি বিশেষ সুবিধা পাচ্ছে। তাই এসব নতুন কিছু নয়। যতদূর মনে পড়ে, বিশ্বকাপে আর্জেন্টিনা সবসময়ই শক্তিশালী দল ছিল। অনেকেই চায় না আমরা জিতি, এটাও স্বাভাবিক। খেলোয়াড়রা বিষয়টি বোঝে এবং এটিকে আরও ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে নেয়।’

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে ভিএআর থাকায় কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা প্রায় অসম্ভব। মিশরের বিপক্ষে বাতিল গোল নিয়েও কথা বলেছেন তিনি। স্কালোনি বলেন, লিসান্দ্রো মার্তিনেজের পায়ে আঘাত করা হয়েছিল। কম হোক বা বেশি, সেটা ফাউল। এর অন্য কোনো ব্যাখ্যা নেই।

আর্জেন্টিনা কোচের মতে, পক্ষপাতিত্বের অভিযোগের বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিতভাবে ছড়ানো হচ্ছে। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘কোনো পক্ষপাতিত্ব নেই। এটা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়। এখন সামান্য ঘটনাও অনেক বড় করে দেখা হয়। ২০২৬ সালে এত প্রযুক্তির মধ্যে ফুটবলে কাউকে সাহায্য করা সম্ভব নয়। নিয়ম পরিষ্কার, বাস্তবতাও সেটাই।’

মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ ব্যবধানে জয়ের পর আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪