| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিতে আওয়ামী প্রেতাত্মাদের ছাড় দেওয়া হবে না: বিএনপি নেতা খোকন তালুকদার

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ০৫:০৬:০৪:পূর্বাহ্ন  |  ১৭৭৩৩৯০ বার পঠিত
এনসিপিতে আওয়ামী প্রেতাত্মাদের ছাড় দেওয়া হবে না: বিএনপি নেতা খোকন তালুকদার
ছবির ক্যাপশন: এনসিপিতে আওয়ামী প্রেতাত্মাদের ছাড় দেওয়া হবে না: বিএনপি নেতা খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে হুশিয়ারি দিয়ে আনিসুর রহমান তালুকদার বলেন, ৫ আগস্টের পরে ছাত্র ভাইয়েরা এনসিপি নামে নতুন দল খুলেছেন। আপনাদের করা দলে যদি আওয়ামী লীগের প্রেতাত্মাদের আমরা দেখি, সেই প্রেতাত্মাদের কিন্তু ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেছেন, এনসিপির অনেক কমিটিতেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রেতাত্মাদের জায়গা হচ্ছে। সময় থাকতে এগুলো বন্ধ করেন। নয়তো আপনাদের কড়া জবাব দেবে বিএনপি।

শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার আরও বলেন কমিটি দেওয়ার আগে,যাচাইবাছাই করে কমিটি দেন। আওয়ামী লীগের লোক নিয়ে কমিটি দিবেন, আর তারা এসে সাধারণ মানুষের আবার হুমকি ধাকমি দেবে সেটা কিন্তু জনগণও মানবে আর বিএনপির কর্মীরাও মানবে না।

বিএনপির পক্ষে ভোট চেয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিএনপি সরকার গঠন করলে সেখানে কোন চোর বাটপার বা কোন ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তাঁরা। কোন চোর বাংলাদেশের ইতিহাসে মন্ত্রী-এমপির চেয়ারে বসতে পারবে না।

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে আনিসুর রহমান তালুকদার বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনে ভোট রাতে করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছেমত ভামি নির্বাচন করে সরকার গঠন করেছেন। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছেন। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগ নেতারা) দেশ ছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আপছোস করবেন। আপনাদের আপছোস দেখে আমাদের কষ্ট হবে।

ঝাউদি ইউনিয়নের বিএনপির প্রবীন নেতা আ. মালেক আকনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহŸায়ক মেহেদী হাসান (জাকির), সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪