| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর তাগিদ

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১৫:২৪:৩৫:অপরাহ্ন  |  ১৭৩৮৪৬০ বার পঠিত
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর তাগিদ
ছবির ক্যাপশন: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর তাগিদ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

সভায় বক্তারা বলেন, ২০০১ সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাস হলেও দীর্ঘ দুই দশকেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি। আইনে নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ থাকলেও, সেখানে বিশ্ববিদ্যালয় হবে কি না—সে সিদ্ধান্ত দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে বক্তারা জানান।

তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একজন দক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এখন অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। প্রাথমিকভাবে ভিটিটিআই ও ডেল্টা টাওয়ারকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের বিষয়ে মত দেন অনেকে। বক্তারা আরও জানান, শিক্ষক নিয়োগসহ সকল কার্যক্রম সরকারি বিধিনিষেধ মেনে সম্পন্ন হবে।

সভায় বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল আলম, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা. আসফারুল হাবিব রোজ, শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ও জেলা শিক্ষা অফিসার রমজান আলী।

মতবিনিময়সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪