| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১৫:৩১:৩৬:অপরাহ্ন  |  ১৭৩৮৩০৫ বার পঠিত
বগুড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা রেজিস্ট্রার সিরাজুল করিম।

কর্মশালায় বক্তব্য রাখেন সদর সাব-রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল, শেরপুর সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান এবং শাজাহানপুর সাব-রেজিস্ট্রার দোস্ত মোহাম্মদ।

এছাড়াও অংশ নেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মুঞ্জুরুল হক, সেক্রেটারি কাজী আবুল কালাম আজাদ, কাজী আবু বক্কর সিদ্দিক, কাজী মোনায়েম খান ও কাজী জহুরুল ইসলামসহ অন্যান্যরা।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মোট ১৫০ জন নিকাহ রেজিস্ট্রার (কাজী) অংশগ্রহণ করেন।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের আইনগত দায়িত্ব ও সচেতনতামূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আধুনিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও প্রাসঙ্গিক নীতিমালা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, সমাজে বাল্যবিবাহের মত সমস্যার রুখতে রেজিস্ট্রারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তারা যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪