| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া নিতে বিলম্বিত হওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১০:১৩:০৬:পূর্বাহ্ন  |  ১৭৪৫২১৩ বার পঠিত
লিবিয়া নিতে বিলম্বিত হওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: লিবিয়া নিতে বিলম্বিত হওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কেয়া আক্তার নামে জনৈক গৃহবধূকে লিবিয়া প্রবাসী স্বামী তার কর্মস্থল লিবিয়া নিতে বিলম্বিত হওয়ায় রাগে ও ক্ষোভের বশবর্তী হয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে গৃহবধূর বাবার বাড়ি তুজারপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সূত্রতায় গত একবছর আগে কেয়া আক্তার ও ইসরাফিলের বিয়ে হয়েছিল। নববধূ কেয়া আক্তারকে দ্রুত সময়ে লিবিয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। অপেক্ষার প্রহর গুনে চলছিল গৃহবধূ। স্বামী কর্মক্ষেত্র লিবিয়া ফিরে গেলেও ভিসার দেরি হওয়ায় স্বামীর সাথে মোবাইল ফোনে খুনসুটি প্রায় লেগেই থাকতো কেয়া আক্তারের।

বুধবার রাতের খাবার খেয়ে বাবার বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাগে ও ক্ষোভের বশবর্তী হয়ে নিজের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনায় পারিবারিক অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক গৃহবধুর মৃতদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪