| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ১৪:২৫:৪৬:অপরাহ্ন  |  ১৭৬৫৯৯৪ বার পঠিত
ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
ছবির ক্যাপশন: ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে চিটাগুড়বাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সাথে চুয়াডাঙ্গা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার উথলী রেলস্টেশনের ডাউন হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী একটি ট্রেন শুক্রবার বিকালে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ওই অবস্থায় অল্প একটু যাওয়ার পর ট্রেনটি পুরোপুরি থেমে যায়। লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা অভিমুখে রওনা হয়েছে।

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ শুরু করা হবে। আপাতত সবধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪