| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিটাগাং ক্লাবের ফটকে অবস্থান, আ.লীগ নেতার ছেলের বিয়েতে বৈষম্যবিরোধীদের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ২৩:৪৭:৫২:অপরাহ্ন  |  ১৭৬৫৫১৩ বার পঠিত
চিটাগাং ক্লাবের ফটকে অবস্থান, আ.লীগ নেতার ছেলের বিয়েতে বৈষম্যবিরোধীদের প্রতিবাদ
ছবির ক্যাপশন: চিটাগাং ক্লাবের ফটকে অবস্থান, আ.লীগ নেতার ছেলের বিয়েতে বৈষম্যবিরোধীদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামবোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে চিটাগাং ক্লাবের মূল ফটকে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (০৪ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় তারা চিটাগাং ক্লাবের সামনে অবস্থান নেন। এ সময় ভেতরে জাহেদুল হক উপস্থিত হয়েছেন- এমন খবরে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন তারা। এতেবিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও যৌথবাহিনী ক্লাবে ছুটে আসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জাহেদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে নগরের চিটাগাং ক্লাবে। সেখানে জাহেদুল হক উপস্থিত হয়েছেন- এমন খবরে অবস্থান নেন কিছু ছাত্র। তারা ক্লাবের সামনে স্লোগান দিচ্ছেন। বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অতিথিদের প্রতিটি গাড়ি তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এক আওয়ামী লীগ নেতা ছেলের বিয়েতে উপস্থিত হয়েছে জেনে কিছু ছাত্র-জনতা চিটাগাং ক্লাবের সামনে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে কাউকে পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪