| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বিদেশী মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৬:১৩:৫৮:পূর্বাহ্ন  |  ১৭৫৮৩৭১ বার পঠিত
চাঁদপুরে বিদেশী মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: চাঁদপুরে বিদেশী মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস বিদেশী মদ উদ্ধার করে। তবে এর সাথে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।

একই রাত সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদক কারবারি মো. মাসুদ গাজী (৩৮) এবং মো. শামীম হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট। 

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪