| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচি পালিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ১১:৪১:৩১:পূর্বাহ্ন  |  ১৭৪৫৩৭১ বার পঠিত
বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচি পালিত
ছবির ক্যাপশন: বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচি পালিত

বগুড়া প্রতিনিধি: সারাদেশের ন্যায় বগুড়া জেলাতেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫’ এর কর্মসূচি যথাযথভাবে উদযাপিত হয়েছে। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও সরকারী ছুটির দিন হওয়ার সোমবার (১৪ জুলাই) সারাদেশে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এদিন সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া প্রসেনজিৎ প্রণয় মিশ্র এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ, কে, এম মোফাখখারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. এখলাস হোসেন সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, মো. মোস্তাফিজুর রহমান, আরপিটিআই এর অধ্যক্ষ ডা. মোদাব্বেরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী।

পুরস্কারপ্রাপ্ত মধ্যে থেকে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক মুসা আল মানসুর, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন ও পরিবার কল্যাণ সহকারী মোছা. জোহুরা খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং দিবসের প্রতিপাদ্যে উপর বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডা. মো. শামসুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান নাজীর। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১০ ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ঠ ৪ জন কর্মী এবং ৬ টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ কর্মীরা হলেন-শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছা. জোহুরা খাতুন, শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন স¦াস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. মারুফা খাতুন, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আরিফুর রহমান, কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাহবুবুল হক এবং ছয়টি প্রতিষ্ঠান হলো বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউয়িন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সাবগ্রাম ইউনিয়ন পরিষদ, বগুড়া সদর উপজেলা পরিষদ, বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বগুড়া সদও উপজেলার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এবং টিএমএসএস।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪