| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৬:০৯:৩৪:পূর্বাহ্ন  |  ১৭৪২০৫৫ বার পঠিত
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার
ছবির ক্যাপশন: রাজধানীর বনানী এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নাম মো. আল আমিন (২১)।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর বনানী এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নাম মো. আল আমিন (২১)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বনানীর থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বনানী থানার মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাত পরিচয়ের আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালী টিভি গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪