পাবনার চাটমোহরে পাটের জমিতে কাজ করার সময় বজ্রপাতে রব্বান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
জামালপুরের ইসলামপুরে মরে গেছে মূল যমুনা নদী। তবে রেখে গেছে কয়েকটি শাখা। শুষ্ক মৌসুমে জেগে উঠে দিগন্তজোড়া ধূ-ধূ বালুর চর। আর বন্যার সময় যমুনার পানি বাড়লেই থৈথৈ পানিতে ভেসে যায় দৃষ্টি যত দূর যায়। শুরু হয় ভয়াবহ নদীভাঙনও।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে হলুদবোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. সালাম (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চালক মো. বেলাল (৩৮) গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু উপজেলার খাটরা গ্রামে কাঠের সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যার ফলে ১৫-২০টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলেও এ নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন’-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠে পুরো নির্বাচনি ময়দান।
“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।
বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
আজ ১৩ মে। টাঙ্গাইলবাসীর জন্য এক শোকাবহ ও বেদনাময় দিন। ১৯৯৬ সালের এই দিনে ভয়ংকর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জেলার বিস্তীর্ণ জনপদ। মুহূর্তের মধ্যেই শত শত প্রাণহানি, হাজারো ঘরবাড়ি ধ্বংস আর অসংখ্য পরিবারের স্বপ্নচূর্ণ হওয়ার সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দায় গ্রামে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় খামারি, কৃষক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার মুল আসামী গ্রেফতার না হওয়ায় নওয়াপাড়া ব্যবসায়ী ও শ্রমজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ মে (বুধবার) হরতাল পালিত হচ্ছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে মাত্র এক সপ্তাহে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। তাদের মধ্যে ওই এলাকার সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় খুশি খাতুন (১৯) নামে এক হোটেল কর্মচারী যুবতীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা (২য় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ মে) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।