চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে গুলিবিদ্ধ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার (১১) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন শিশুটির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে খাদেমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০০ টাকা বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার দুই মিনিটেই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।বুধবার (১৩ মে) বিকালে হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতাল চত্বরে মৃত নারীর স্বজন ও হাসপাতাল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।
চট্টগ্রামের সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার ক
দুই শিংয়ের মাঝখানে সিতির ভাজ, চোখের চাহনি তীক্ষ্ণ। কেউ সামনে গেলেই তেড়ে আসছে ফোঁস ফোঁস করে। খামারিদের ভাষ্য, এমনকি প্রতিদিন তাকে খাইয়ে দাইয়ে যারা আদর যত্ন করে রাখে, তাদেরও গুঁতোয় এই মহিষ। স্বভাবে মিল থাকায় ইসরাইয়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে মিলিয়ে কোরবানির জন্য প্রস্তুত করা এই মহিষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
সরকার ইতোমধ্যে হিজড়াদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে। হিজড়া যৌনকর্মী প্রত্যেকে মানুষ। মানুষ হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা এবং অধিকার হিজড়াদের প্রাপ্য। শিক্ষা, সাস্থ্য, নিরাপত্তাসহ সকল অধিকার পেলে হিজড়ারাও সাধারণ নাগরিকের মতো দেশের উন্নয়নে একযোগে কাজ করতে পারবে।
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, “জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকের আনাগোনায় এক ধরনের দখলদারিত্বের চেহারা নিয়েছে। যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বিএনপি সরকার বারবার বলছে- জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন করবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখতে পাইনি। উল্টো তারা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিজেদের দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিয়ে পুরোপুরি দলীয়করণ করছে।
ফেনীতে রিনা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী সদরের শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বালুর স্তূপে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীর সন্ধান মিলেছে গাজীপুরের কোনাবাড়ি এলাকার মৌচাক থেকে। গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে একটি ভাড়া বাসায় অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছির কৃতি সন্তান ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।
টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই দুই নেতাসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী। এদিকে মামলা করার পর আসামিদের হুমকির মুখে ওই তরুণী এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।
বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
ময়মনসিংহের দাখিল পরীক্ষায় কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা কৃষি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে জটিলতায় তিনটি মাদরাসার নিয়মিত পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা মৌজায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে আদালত স্ব-উদ্যোগে মামলা করেছেন। বুধবার (১৩ মে) চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি আদালতের নজরে এলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ প্রদান করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।