চাঁদপুর শহরে সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকের ভাষ্য, মাত্র ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল, বাকি ৪৮ জনই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে।
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তারাকান্দি যমুনা ফার্টিলাইজারে কর্মরত ১৬৫ জন শ্রমিকের মাসিক বেতন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।
আবারও লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের তছির ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মানবপাচারকারী দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
নতুন কুঁড়ি স্পোর্টস এ কৃতিত্বের স্বাক্ষর রাখায় লক্ষ্মীপুরে ৮৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে খেলার সাথে সংশ্লিষ্ট কোচ ও কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ছোট-বড় ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাগেরহাটে নানা আয়োজনে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকার পরিবর্তে দেয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
নাটোরের লালপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষিকার ছোড়া ডাস্টারের আঘাতে তাওহীদ (৭) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার (১৩ মে) সকাল ৭ চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ও উপজেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষা করে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা আম বাজারে অবাধে বিক্রি করছে জনপ্রিয় জাতের হিমসাগর আম।
বগুড়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে বগুড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ) সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।