নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টাই শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বড় কাভার্ডভ্যানের সঙ্গে টক্কর লেগে দ্রুতগামী ছোট কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) ভোরে।
দীর্ঘ ২০ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল পুন:খনন, ফ্যামিল কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি।
মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২ টার পর থেকে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় কোন এক সময় অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে। এ ঘটনায় সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
যশোর জেলার ঐতিহ্যবাহী বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অত্যন্ত আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ মে ২০২৬, রোজ বুধবার বিরতিহীনভাবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নিজ শয়নকক্ষ থেকে রঞ্চন বর্মন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার আরাজী চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নিহত রঞ্চন ওই গ্রামের কাঞ্চন বর্মনের ছেলে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি (বড় মানিক মোড়) থেকে শালপাড়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে নিম্ন মানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হতে আর ডি আই আর ডাবিøউ এস পি প্রকল্পের আওতায় পাঁচবিবি (বড়মানিক মোড়) হতে শালপাড়া বাজার পর্যন্ত (১৫০০ মিঃ হতে ৫৮০০ মিঃ) ৪৩০০ মিটার সড়ক প্রশস্তকরণ কাজের কার্যাদেশ দেওয়া হয় নওগাঁর ইথেন এন্টারপ্রাইজকে।
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।
ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
মাগুরা সদর উপজেলায় গড়ে উঠেছে তিন হাজারেরও বেশি বাণিজ্যিক লিচুবাগান। যা এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর চাষও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। লিচু মৌসুমকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বাগান পরিচর্যা থেকে শুরু করে সংগ্রহ ও বাজারজাতকরণ—সবখানেই তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ।
চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে। নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।