নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।
রাঙ্গামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে নতুন নতুন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চল থেকে ভবিষ্যতে আরও ঋতুপর্ণা চাকমা কিংবা রূপনা চাকমার মত খেলোয়াড় গড়ে তুলতে সরকার ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব দেবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সাম্প্রতিক আন্দোলন ও বিভিন্ন অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান। তিনি বলেছেন, গোষ্ঠীস্বার্থে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগগুলোতে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। রোববার (১০ মে) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।
শোরের অভয়নগরে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সাথে যশোর গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে ট্রাক চালক মনোয়ার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার(৯ মে) দিবাগত রাতে বামন্দী পশুহাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’। আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিমানসম্পন্ন উৎপাদন ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন উপজেলার ১০০ জন কৃষক।
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এবং আওয়ামী বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বোটানিক অ্যারমার মালিক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে বন্ধকীয় জমির পটলগাছ কেটে নষ্ট করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফেনীতে ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। সীমান্তে পুশইন, অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।
রায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার মিরপুরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।
ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।