| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাবাকে কোনদিন জড়িয়ে ধরে বাবা ডাকতে পারলো না রাফি

প্রবাসী বাবার সঙ্গে ১১ মাস বয়সী শিশু রেজোয়ান ইসলাম রাফির প্রথম দেখা হলো বাবার নিথর দেহের মাধ্যমে। প্রথম দেখাতেই শেষ বিদায়ের এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের ১১টি পরীক্ষার খাতা

ঠাকুরগাঁও শহরের বড় মাঠ এলাকার একটি সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি উত্তরপত্র পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে বড় মাঠের উত্তর-পশ্চিম কোণ সংলগ্ন সড়কের ধারে স্থানীয়রা ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাতাগুলো দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, এগুলো সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার উত্তরপত্র।

বিস্তারিত...

শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে ইকরামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করার রোমহর্ষক ঘটনা উদঘাটিত হয়েছে। শনিবার (৯ মে ) সন্ধায় অভিযুক্তদের বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। নিহত ইকরামুল কবির পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।

বিস্তারিত...

এলেঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ একজন আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিস্তারিত...

রাশিয়া যুদ্ধে ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক স্কুলশিক্ষক আবদুর রশিদের ছেলে। রিয়াদের বাবা ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বদলগাছীতে সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব

নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯মে) সকাল ১১ টায উপজেলা ডাকবাংলো হল রুমে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ- ৩( মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

বিস্তারিত...

৭ দিন বনদস্যুদের জিম্মিতে ১১ জেলে, মুক্তিপণে মিলল মুক্তি

সুন্দরবনে এক দস্যু বাহিনীর হাতে অপহরণের তিন দিনের মাথায় ১১ জেলেকে ছিনিয়ে নেয় আরেক দস্যুদল। দস্যুদের আস্তানায় শিকল দিয়ে বেঁধে রাখা হয় জেলেদের। ঠিকমতো খাবার দেওয়া হয়নি, তৃষ্ণা মেটাতে খেতে দেওয়া হয়েছে নদীর নোনা পানি। মুক্তিপণের টাকা আদায়ের জন্য চালানো হয় অমানুষিক নির্যাতন। এমনকি মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কান্নার শব্দ শোনানো হতো।

বিস্তারিত...

মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

বিস্তারিত...

চালকের চাবি ‘ছিনিয়ে’ প্রাইভেটকার ‘নিজের’ দাবি, কারাগারে এএসআই

মাসিক চুক্তিতে অন্যের প্রাইভেটকার ভাড়ায় চালান বিজয় হোসেন। যাত্রী নামিয়ে দিয়ে গভীর রাতে বাসায় ফিরছিলেন তিনি। গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় এলে চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করেন পূবাইল থানার এএসআই আলমগীর হোসেন। পরে চালকের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে ড্রাইভ করে চলে যান তিনি।

বিস্তারিত...

কালীগঞ্জে গাইড বই বাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট একটি গাইড বই চালুর প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক মহলসহ স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫

শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষার কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষা পাসের চুক্তিতে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিলেন।

বিস্তারিত...

সরকার গণতন্ত্রের পথে হাঁটছে না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সরকারের সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সরকার এই সমস্ত আচরণের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যে তিনি হাটছেন না, খানিকটা কর্তৃত্ববাদী, একদলীয় পথে হাটছেন সেটাই কিন্তু ধীরে ধীরে ওনারা প্রমাণ দিচ্ছেন।

বিস্তারিত...

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র‍্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বিস্তারিত...

দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৬) নিজ গ্রামে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর উত্তর কান্দি উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। পরে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেল ঝিনাইদহের জুয়েল রানা

বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট অঙ্গনে নতুন এক সাফল্যের নাম হয়ে উঠেছেন ঝিনাইদহের সন্তান জুয়েল রানা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪