| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পৈতৃক সম্পত্তির দাবীতে পিতার বিরুদ্ধে সন্তানের সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি, মায়ের নামে দলিলকৃত জমি এবং সন্তানের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পিতা মজিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে রবিউল ইসলাম রবি। একই সঙ্গে জমি পরিমাপকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বিস্তারিত...

নরসিংদীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদী সদর উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিস্তারিত...

কুড়িগ্রামে মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

সীমান্তের শূন্যরেখায় আট দিন ধরে মানবেতর জীবন যাপন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় আট দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার পাঁচ যুবক। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিস্তারিত...

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

আলুর বাজারদর যখন উৎপাদন খরচের নিচে নেমে এসেছে, ঠিক তখনই হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছেন জয়পুরহাটের কালাইয়ের আলুচাষি ও ব্যবসায়ীরা। বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবিতে তারা আলু ক্রয়-বিক্রয় বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।

বিস্তারিত...

কোল্ড স্টোরেজে কেজি প্রতি আলুর ভাড়া ৫ টাকা করার দাবিতে মানববন্ধন

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। রোববার দুপুরে বগুড়া মহানগরীর প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

বিস্তারিত...

সামনে আইবি না 'মাইরা ফেলামু’ : পুলিশকে যুবলীগের হুমকি

গাজীপুর মহানগরীতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

দৌলতপুরে অবৈধ মাটিকাটা বন্ধে থানায় পাউবো’র অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

বিস্তারিত...

শ্যামনগরে অনলাইন জুয়ার ছোবলে ধ্বংস হচ্ছে তরুণ সমাজ

শ্যামনগরে স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, এর কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং আর্থিক ও সামাজিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে বহু পরিবার।

বিস্তারিত...

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ব্যে অতিষ্ঠ রোগী

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল চত্বরে কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে অবস্থান করে পুরো এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে ‘বসতবাড়ি’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, সহযোগী পলাতক

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সদর, ভূল্লী ও রানীশংকৈল উপজেলায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক ঘটনায় নারীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিস্তারিত...

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও হাসপাতালে তিনটি পরীক্ষার মেশিন দুই মাস ধরে বন্ধ

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষা মেশিন প্রায় দুই মাস ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যান্ত্রিক ত্রুটি ও প্রয়োজনীয় রিএজেন্ট সংকটের কারণে একটি বায়োকেমিস্ট্রি মেশিন এবং দুটি হেমাটোলজি অ্যানালাইজার মেশিনে পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

বিস্তারিত...

খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী ওরফে তৈয়েব ঘটক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪